Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অবৈধভাবে তোলা বালু জব্দ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০১ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

পরে এগুলো নিলামে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু জব্দ করে ঘটনাস্থলে নিলামে বিক্রি করেন।

এসময় বালু উত্তোলনের মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.