Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০১ ডিসেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ১ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

সিলেট বিভাগের স্থানীয় সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক জাকারিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.