Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজারে শনিবার দিবাগত (রোববার) গভীর রাতে মালবোঝাই ট্রাকের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেটকারের ৪ জন যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।

মোগলবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা খাইরুল ফজল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে খবরটি নিশ্চিত করে বলেন - "আজ  (রোববার) ভোর রাতের  দিকে এই দুর্ঘটনা ঘটেছে"।
 
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুইজন।


নিহতরা হলেন- বিয়ানীবাজার চারখাই শাখার সাউথ ইস্ট ব্যাংকের  কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩২), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আদিল চৌধুরী (৩৩), সঞ্জিব (৩০) ও ব্যবসায়ী আকৃতি ঘোষ (৩২)। আহত হয়েছেন সুদীপ।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (রোববার) দিকে যাত্রীবাহী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-১২১২) সিলেটের দিকে আসছিল। এ সময়  মাল বোঝাই ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী ধ্রুব ও আদিল মারা যান। এছাড়াও সঞ্জিব ও আকৃতি ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.