Sylhet Today 24 PRINT

বড়লেখায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালন

বড়লেখা প্রতিনিধি: |  ০৩ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার, সাদা ছড়ি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা তাসলিমা খানম, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, হাফেজ আব্দুস সোবহান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.