সিলেটটুডে ডেস্ক | ০৮ ফেব্রুয়ারী, ২০১৫
মৌলভীবাজার আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুর আড়াইটার দিকে শহরের শমসেরনগর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. শামিম আহমদ আখাইলকুড়া ইউনিয়নের জগৎসী গ্রামের ওয়াছির উল্লার ছেলে।
মৌলভীবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মৌলভীবাজারে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ আহত হওয়ার মামলায় শামিম আহমেদকে গ্রেফতার করা হয়েছে।