Sylhet Today 24 PRINT

বড়লেখায় কমলা চাষীদের প্রশিক্ষণ

বড়লেখা প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় আশা, পরিচালিত কমলা চাষী সহায়তা প্রকল্পের আওত্তায় ২৫ জন চাষীকে প্রশিক্ষণ ও প্রত্যেককে জৈব বালাই নাশক সার দেওয়া হয়েছে।

রবিবার উপজেলার পূর্ব মাইজগ্রাম এফআইভিডিবি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন আশা এগ্রি’র ডিরেক্টর কৃষিবিদ এমএ সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আশা মৌলভীবাজার জেলা ম্যানেজার মো: কামরুল হাসানের সভাপতিত্বে ও জুড়ী উপজেলার আরএম এসএম শহীদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা এগ্রি’র ডিরেক্টর কৃষিবিদ এমএ সালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক আনোয়ার হোসেন, আশা এগ্রিবিজনেসের ডেপুটি ডিরেক্টর মো: হামিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, আশা সিলেট অফিসের জোনাল ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.