Sylhet Today 24 PRINT

জি কে গৌছকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন: বদরুজ্জামান সেলিম

ডেস্ক রিপোর্ট |  ২৭ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগরের সদস্য সচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় জড়িয়ে দীর্ঘ দিন যাবত কারাগারে আটক হবিগঞ্জে পৌরসভার জনপ্রিয় ও জননন্দিত মেয়র জি কে গৌছকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে বর্তমান অবৈধ আওয়ামীলীগ সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিন।

দেশে এই ক্রান্তিলগ্নে দেশকে রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুণ।

তিনি রবিবার হবিগঞ্জ পৌরসভা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কারান্তরীণ জি কে গৌছকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সিলেট মহানগর বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সয়ম আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুফিক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল নেতা আলী আকবর রাজন, মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, সিরাজ পান্না, মুহিনুল ইসলাম পাপ্পু, শাহান আল মাছুম খান, নাজমুল ইসলা মুন্না, মারুফ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.