Sylhet Today 24 PRINT

সিলেটের ছাত্রদল নেতা রাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০২২

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.