Sylhet Today 24 PRINT

নগরীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা আহত

ডেস্ক রিপোর্ট |  ২৭ ডিসেম্বর, ২০১৫

সিলেট নগরীর দর্শণ দেউড়ি এলাকায় বাসা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে রবিবার সকাল ১০ ঘটিকার সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ফাজিলচীশত এলাকার মকবুল আলীর পুত্র ছাত্রদল নেতা হাবিব আহমদ (২৩)।

আহত অবস্থায় স্থানীয় লোকজন থাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে ওসমানী মেডিকেলের ৪ তলা ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহত হাবিব জানান, সকাল ১০ ঘটিকার সময় বাইন উদ্দিন পাপ্পু, নজরুল ইসলাম, জহুল আলী, সারিক সহ অজ্ঞাত নামা ৫ থেকে ৭ জন লোক তার উপর আতংকিত হামলা চালায়। এসময় হামলাকারীরা দেশী অস্ত্র দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করে।

এই ব্যাপারে তার পরিবার জানান মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.