Sylhet Today 24 PRINT

বড়লেখায় গণসংযোগে মিসবাহ উদ্দিন সিরাজ

বড়লেখা প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড: মিসবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগ প্রার্থী কামরান চৌধুরীর নৌকা মার্কার পক্ষে ভোটারদের সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের হাজীগঞ্জ বাজারে তিনি আওয়ামী লীগ প্রার্থী কামরান চৌধুরীর নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন। 

এ সময় তাঁর সাথে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, এডিশনাল পিপি এড. মাসুক আহমদ, এপিপি গোপাল দত্ত, আওয়ামী লীগ নেতা আজাদ চৌধুরী আশিক, আব্দুল মোমিন চৌধুরী, যুবলীগ নেতা এড. মোহাম্মদ আব্বাস উদ্দিন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, সম্পাদক সাহেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.