Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২২

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ এনে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যে  করার চেষ্টা করলে সিলেট জেলা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তা শক্ত হাতে প্রতিহত করবে। বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি-জামায়াত চক্র মাথাচাড়া দিতে চাইছে। তারা নৈরাজ্য, সন্ত্রাস করে জনগনের কোন ক্ষতি করতে না পারে তার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সহ সিলেট জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় সিলেট জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.