Sylhet Today 24 PRINT

নির্বাচন কমিশনের নির্দেশে জগন্নাথপুর থানার ওসি প্রত্যাহার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৫

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। রোববার নির্বাচন কমিশনের নির্দেশে ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়।

বর্তমানে জগন্নাথপুর থানার (ওসি তদন্ত) খান মোঃ মাইনুল জাকির ওসির দায়িত্ব পালন করবেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.