Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১১ কেজি গাজাঁসহ আটক ১

চুনারুঘাট প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জের চুনারঘাটে ১১ কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর ৫ টায় উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের মেইন গেইট থেকে মাদক ব্যবসায়ী উমেল কর্মকার (২২)কে চুনারুঘাট থানার এসআই তারিকুল হাসান ইমনের নেতৃত্বে একদল পুলিশ আটক করে।

উমেল উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের গোপেশ কর্মকারের ছেলে। রবিবার সকাল ১১টায় আটককৃত উমেলকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.