Sylhet Today 24 PRINT

হাসপাতালে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২২

বুধবার থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু। চট্টগ্রামে এই টেস্টের আগে মঙ্গলবার সকালে হাসপাতালে গেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিব আল হাসানের। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি।

কাল থেকে টেস্ট শুরু বিধায় অনুশীলনের জন্য আজ সবার আগে মাঠে এসেছেন টেস্ট অধিনায়ক। কিন্তু ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী। গতকালও বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন সাকিব। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। কিন্তু সাকিবকে ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.