Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন ইলিয়াস পত্নী লুনা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ চালিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর পত্নী সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিঠির সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লুনা। রবিবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

গণসংযোগ শেষে সমাজসেবী শাখায়ত হোসেনের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তাহসিনা রুশদীর লুনা।

এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সংসদ দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এমরান আহমদ চৌধুরী, জকিগন্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, জকিগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদা, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া বেগম, সাধারন সম্পাদিকা কাউন্সিলর সালেহা কবির সেপী, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বদরুল হক খছরু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস শহীদ মাসুক, সহ সভাপতি জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, নাসির উদ্দিন, আলহাজ্ব চেরাগ আলী, সাধারন সম্পাদক শফিকুর রহমান, পৌর কমিটির সাধারন সম্পাদক আব্দুস শাকুর, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন, উপজেলা সহ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নেছার আলম, জেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান আহমদ, পৌর আহবায়ক সাইফুল ইসলাম সাচ্চু, সিলেট জেলা প্রচার দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিহাব, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ বাচ্চু সহ সিলেট জেলা বিএনপি, জকিগঞ্জ উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.