Sylhet Today 24 PRINT

জুড়ী সীমান্তে ৮ রোহিঙ্গাসহ এক বাংলাদেশি আটক

জুড়ী প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ রোহিঙ্গাসহ এক বাংলাদেশীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জুড়ির কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় নারী, শিশুসহ কয়েকজনকে আটক করেন তারা।

আটককৃত ব্যক্তিরা হলেন, উখিয়া উপজেলার তাইংখালী গ্ৰামের মো. ইসমাঈল (১৬), কুতুপাল ক্যাম্পের সায়েদ (১৮), নূর কামাল, তহসিন মোহাম্মদ, সিনুয়ারা (৩০), আমিরা (৪), রায়হান (৪২), তাহেরা বিবি (২০) ও শহিদা বিবি (১৯)।

জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক নয়জনকে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ি থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

জুড়ি থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.