Sylhet Today 24 PRINT

মাধবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার বেগ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, কৃষি অফিসার আল মামুন হাসান, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেণু মাধব রায়, যুব লীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.