Sylhet Today 24 PRINT

ধোপাদীঘি পরিদর্শনে ভারতীয় রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২২

সিলেটের ঐতিহ্যবাহি ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিক মেয়র ও ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা। 

বুধবার (১৪ ডিসেম্বর ) বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরের ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্প এলাকা ঘুরে দেখান।

ভারত সরকারের অর্থায়নে ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.