Sylhet Today 24 PRINT

তামাবিল স্থলবন্দর ও বধ্যভূমি পরিদর্শনে ভারতের হাইকমিশনার

গোয়াইনঘাট প্রতিনিধি: |  ১৪ ডিসেম্বর, ২০২২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ও শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের কমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার তিনি তামাবিল আসেন।

তামাবিল ইমিগ্রেশনে প্রবেশ করলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতের হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ভারতের পোর্ট ও অভিবাসন কেন্দ্র পরিদর্শনে যান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সওয়াল, সেকেন্ড সেক্রেটারি রাম প্রকাশ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, ওসি নজরুল ইসলামসহ কাস্টমস, বিজিবি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা।

বধ্যভূমিটি পরিদর্শনকালে সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এর সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজে জটিলতার বিষয়টি গোয়াইনঘাটের ইউএনও ভারতের হাইকমিশনারের কাছে তুলে ধরেন।

এ সময় প্রণয় ভার্মা দ্রুত এ জটিলতা সমাধানের আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.