Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে শহিদ মিনারে সিলেট চেম্বারের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২২

১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭১ এর শহিদগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো. আব্দুর রহমান (জামিল), দেবাংশু দাস, কাজী মো. মোস্তাফিজুর রহমানু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.