বড়লেখা প্রতিনিধি: | ১৬ ডিসেম্বর, ২০২২
মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকীতে বড়লেখায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি।
মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকীতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবাবরথল এলাকার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) উদ্যোগে শুক্রবার বিকেলে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।
উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা বাজারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সহকারী পরিচালক মো. নূর হোসেন, বোবারথল ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মনিরুজ্জামান, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, ইত্তেফাকের বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাস, বড়লেখা সদর ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ইউপি সদস্য সৈয়দ লুৎফুর রহমান, সমাজসেবক ফখর উদ্দিন প্রমুখ।