সিলেটটুডে ডেস্ক: | ১৬ ডিসেম্বর, ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তারাপুর চা বাগানের ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী এবং তারাপুর স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তারাপুর চা বাগান শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ, প্রফেসর ডা. নারায়ণ সাহা, তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী, তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সীপা দেব, রুপনা রায়সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।