Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো সিসিক

নিজস্ব প্রতিবেদক: |  ১৭ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সিলেট মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগর ভবন প্রাঙ্গণে আয়েজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের কর্তব্য।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এমন অনেকের এখনো সন্ধান পাওয়া যায়নি। অনেক শহীদকে কোথায় সমাহিত করা হয়েছে জানেন না তাদের পরিবার। মহান মুক্তিযুদ্ধের প্রাণ দেওয়া শহীদের সন্ধানে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.