সিলেটটুডে ডেস্ক: | ১৮ ডিসেম্বর, ২০২২
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকী উদযাপন করেছে সিলেট সরকারি কলেজ।
সরকারি কলেজের শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে কলেজ প্রাঙ্গণের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কবিতা আবৃত্তি, খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
বিজয় দিবসের কর্মসূচির শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সিলেট সরকারি কলেজের পক্ষ হতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
তারপর ধারাবাহিকভাবে শিক্ষক পরিষদ, কর্মচারীবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি
কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কলেজের স্মৃতিসৌধে সামনে এসে শেষ হয়। র্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নির্ধারিত
খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে শিক্ষক পরিষদের সম্পাদক বিলকিস ইয়াছমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- পরিষদের সম্পাদক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিলকিস ইয়াছমীন, সহযোগিতায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজাদ-উর রহমান ও কোষাধ্যক্ষ মো. সোহেল রানা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রাফিয়া আক্তার চৌধুরীর সঞ্চালনায় মহান বিজয় দিবস অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক আশিফা আক্তার মিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অপরাজিত চক্রবর্তী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান ও ভূগোল বিভাগের প্রভাষক নাজির আহমদ, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ ও তুহিন প্রমুখ।