Sylhet Today 24 PRINT

সিলেটে আ’ লীগের বিজয় শোভাযাত্রায় পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২২

সিলেটে বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এই শোভাযাত্রার একেবারে সামনে ছিলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, আজাদুর রহমান আজাদ, আরমান আহমদ শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা সরকার ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.