Sylhet Today 24 PRINT

জামায়াত নেতা লোকমান আহমদ গ্রেফতার

জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৫

জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩ টায় দক্ষিণ সুরমা থানা পুলিশ লোকমান আহমদকে তার দক্ষিণ সুরমার বরইকান্দিস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে। লোকমান আহমদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমতউল্লাহ জানান, সাড়ে ৩ টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই শফিকের নেতৃত্বে একদল পুলিশ লোকমান আহমদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.