Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ ডিসেম্বর, ২০২২

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুশনা বেগম (৪০)। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুশনা বেগম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়া গ্রামের সোনাপাড়া ছওয়াব আলীর স্ত্রী।

স্থানীয় ও সিলেট রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের দিকে যাচ্ছিল। গতকাল সন্ধ্যায় ট্রেনটি মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় পৌঁছালে রুশনা বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে লাশের নাম-পরিচয় শনাক্ত করে।

সিলেট রেলওয়ে থানার ওসি শ ম কামাল হোসেন বলেন, ‘পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.