Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (সিলেট-ভোলাগঞ্জ) মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকৃত এ মহাসড়কটি ২০১৬ সালের ৩১ মে সড়ক থেকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি সাক্ষরিত হয়। ৩১ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। শুরুতে নির্মাণের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ দু’দফা বাড়িয়ে বর্তমান ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।

উদ্বোধন উপলক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের (প্রজেক্টর) মাধ্যমে উদ্বোধনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান, আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিম উদ্দিন, ইছাকলস ইউপির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, দক্ষিণ রণিখাই ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উত্তর রনিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান, পূর্ব ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.