Sylhet Today 24 PRINT

সিলেটের তিন পৌরসভায় পৌঁছল নির্বাচনী সরঞ্জাম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৫

সিলেট জেলার তিন পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের জন্য নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে বলেন,  গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাটে নির্বাচনী কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য।

সোমবার সকাল থেকে পৌর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা নির্বাচনী কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে যান। সকালে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটে ও দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনী সরাঞ্জম পৌঁছানো হয়।

নির্বাচনের প্রয়োজনীয় সব সরঞ্জাম বুঝে পেয়েছেন বলেও জানান সিলেটের নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.