Sylhet Today 24 PRINT

জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুড়ী প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জুড়ী থানার এসআই সুরুজ আলী নেতৃত্বে একদল পুলিশ  থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী ছাব্বির আহমদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি সিআর ১৫৪/১৮ (জৈন্তাপুর) মামলায় ১ বছরের কারাদণ্ড এবং ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানার আদেশপ্রাপ্ত পলাতক আসামি।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এই আসামি দীর্ঘদিন পলাতক ছিল।শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.