Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০২২

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।

নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি উপজেলার গুয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর পুত্র। 

রোববার সকালে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.