Sylhet Today 24 PRINT

কাজীর বাজার সেতুর নীচে বস্তাবন্দী মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২২

সিলেট নগরের কাজীর বাজার সেতুর নীচে সুরমা নদী থেকে বস্তাবন্দী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দুপুরে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জনসংযোগ ও গণমাধ্যম (মিডিয়া) শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.