তপন কুমার দাস, বড়লেখা | ২৮ ডিসেম্বর, ২০১৫
দুজনের নামই কামরান। নিজ নিজ এলাকায় দুজনেই এই নামে পরিচিত। আবার দুজনেই একই দলের নেতা।
একজন সাবেক মেয়র আর আরেকজন হতে চাইছেন নতুন মেয়র। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান গেলেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরীর প্রচরণায় ।
২৮ ডিসেম্বর সোমবার পৌর নির্বাচনের প্রার্থী আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরীকে নিয়ে ভোটারদের সমর্থন চেয়ে বড়লেখা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছেন বদর উদ্দিন আহমদ কামরান।
সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বদর উদ্দিন কামরান আওয়ামী লীগ প্রার্থী কামরান চৌধুরীর নৌকা মার্কার পক্ষে পৌর শহরে গণসংযোগ করেন।
এ সময় তাঁর মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী ছাড়াও ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, মোশারফ হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, সম্পাদক সাহেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান প্রমুখ।