Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৮ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে জয়নাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ওই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

জানা গেছে, উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.