Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

বাহুবল প্রতিনিধি: |  ২৮ ডিসেম্বর, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ফিলিং ষ্টেশন এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.