Sylhet Today 24 PRINT

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এনায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক |  ০১ জানুয়ারী, ২০২৩

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন সিলেটের কৃতিসন্তান অধ্যাপক ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।

তাঁর বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।

রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য (চ্যান্সেলর) স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে ৪ বছরের জন্য এনায়েত হোসেনকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.