Sylhet Today 24 PRINT

সিলেটে টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে প্রার্থীর মামলা

নিজস্ব প্রতিবেদক: |  ০১ জানুয়ারী, ২০২৩

সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে হেরে যাওয়া এক প্রার্থী ৬৬ জন ভোটারের বিরুদ্ধে টাকা ফেরত চেয়ে মামলা করেছেন।  

রোববার সিলেটের বিচারিক হাকিম শাকিলা ফারজানা চৌধুরী শুমুর আদালতে এ মামলা করেন মুজিবুর রহমান চৌধুরী নামের ওই ব্যক্তি। তিনি সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন। ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হেরে যান মুজিবুর রহমান।

মামলার বাদী পক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার এজাহারে মুজিবুর রহমান উল্লেখ করেন, নির্বাচনের আগে ভোটাররা তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ১৩ লাখ ৫৫ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তারা কেউ টাকা ফেরত দেননি।

নির্বাচনের প্রায় আড়াই মাস মামলা দায়ের প্রসঙ্গে মুজিবুর রহমান চৌধুরী বলেন, এতোদিন আমার টাকা ফেরত পাওয়ার জন্য অপেক্ষা করেছি। তাদের বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তা্দের কেউই টাকা ফেরত দেননি। ফলে বাধ্য হয়ে মামলা করেছি।

তবে ভোট দেওয়ার আশ্বাসে টাকা দেননি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.