Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২৩

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) হিসেবে ডা. দিলোয়ার হোসেন সুমন যোগদান করেছেন। এর আগে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও হিসেবে কর্মরত ছিলেন।

ডা. দিলোয়ার হোসেন সুমনের গ্রামের বাড়ি বিশ্বনাথ পৌর শহরের ৬নং ওয়ার্ডের আটপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ডা. শাহাদৎ হোসেনের বড় ছেলে। ফলে এই প্রথম বিশ্বনাথের কোন চিকিৎিসক বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও হলেন।

রোববার (১ জানুয়ারি) সকালে তিনি বিশ্বনাথের ৫০ শয্যা উপজেলা হাসপাতালে যোগদান করেন। এরপর দুপুর ২টায় চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারিরা ফুল দিয়ে নতুন ইউএইচও ডা. দিলোয়ার হোসেন সুমনকে বরণ করেন। এরপর দুপুর আড়াইটায় কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে ইংরেজি নববর্ষ ২০২৩ সালকে (বর্ষবরণ) স্বাগত জানান। এসময় প্রধান অতিথি হিসেবে কেকে কাটেন নতুন ইউএইচও ডা. দিলোয়ার হোসেন সুমন।

এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও ‘ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন’র নেতৃবৃন্দরা ছাড়াও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

জানাগেছে, গত ১৩ ডিসেম্বর হাসপাতালের সাবেক বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. আব্দুর রহমান মুসা পদোন্নতি জনিত কারণে বদলি হলে বিশ্বনাথে ইউএইচও’র পদটি শুন্য হয়। এরপর ওই শূন্য পদে নতুন ইউএইচও হিসেবে যোগদান করেন ডা. দিলোয়ার হোসেন সুমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.