Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০২ জানুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার আল আমীনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার আসামীকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। আল আমীন উপজেলার খাগাউড়া গ্রামের মোঃ আবু উল্লাহ ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘ দিনের পলাতক আসামী আল আমীনকে রবিবার (১ জানুয়ারী) রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.