Sylhet Today 24 PRINT

দিরাইয়ের সাবেক মেয়র আহমদ মিয়ার জানাজা সম্পন্ন

দিরাই প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০২৩

দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী আহমদ মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন হাফিজ মারুফ আহমদ। জানাজা শেষে মরদেহ তাঁর নিজ জন্মভূমি চন্ডিপুরে দাফনের করা হয়।

গত রোববার (১জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাজী আহমদ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ের জনক। বর্ণাঢ্য জীবনের অধিকারী হাজী আহমদ মিয়া দিরাই পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল পদে আসীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.