Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীর বড়বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড়বোন আয়েশা মোজাক্কির আজ ভোর সাড়ে ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি তার ৮ মেয়ে, অনেক নাতীনাতনী, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরহুম স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেটের স্বনামধন্য পরিবারে, পিতা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মাতা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।

মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.