Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৪ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান জুয়েল, তানিউর রহমান শাওন, মিটন দেব, রাজ শেখর, যুগ্ম সম্পাদক জাহিদ জিম্মাদার, বাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, রুবেল হোসেন, নিজাম রনি, ফারজান রেজা, সৈয়দ মমসাদ, আব্দুল আহাদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপিত চঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক মিনহাজ আফ্রিদি, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান ইকবাল, মারজুম মুস্তাক, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুকন, সাদিকুর, মিজু, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজান, জামিল রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল হক, ফখরুল ইসলাম, জগন্নাথ দাশ, কিবরিয়া, কাশেম সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মির্জা রিপন প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.