Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেপ্তার ৬ 

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে থানা পুলিশের সাড়াশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, বুধবার ভোররাত পর্যন্ত চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জন আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন -চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মোঃ ঝাড়ু মিয়ার ছেলে আছমত আলী(৩০), আহম্মদাবাদ ইউপির বগাডুবি গ্রামের মৃত আঃ ওহাবের ছেলে আঃ জলিল(২৯) ও সোহেল মিয়া (২৬), একই গ্রামের সমীরন চন্দ্র দেবের স্ত্রী শিপ্রা মোদক (৩৫), গাজীপুর ইউপির দুধপাতিল গ্রামের মৃত চান মিয়ার ছেলে ফারুক মিয়া(৩১), গাজীপুর গ্রামের বদরুল আলমের ছেলে মোশাহিদ মিয়া (৩২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজন সিআর এবং একজন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বিকালে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.