Sylhet Today 24 PRINT

জুড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুড়ী প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপন করেছে জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগ।

বুধবার  ডাকবাংলো থেকে  কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদের উদ্যোগে এক র্যালী জুড়ী শহর প্রদক্ষিণ শেষে পুনরায় ডাবাংলোয় গিয়ে মিলিত হয়।
এ সময় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহবুব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ রুহেদ, নাবিল আহমদ, আসিফ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.