Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বরেণ্য প্রফেসর মো. সেলিমকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি: |  ০৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক মো. সেলিমকে পি আর এল এ গমনকে সামনে রেখে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা সংবর্ধনা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুখসানা সুলতানা।

প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক কাজল দেবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেব নাথ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি প্রফেসর মো. সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন, অবসর প্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ফজলুল্লাহ, ড. ফজলুল আলী, প্রফেসর মকুব আলী, প্রফেসর অহিদুর রব, সংবর্ধিত অতিথির সহধর্মিণী শিক্ষক রুমা বেগম, অধ্যক্ষ শামসুল আলম, অধ্যক্ষ ঋষিকেশ ধর, সহযোগী অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী, ফয়েজ আহমদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভুঁইয়া।

স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক যোবায়ের আহমেদ।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক আমিনা বেগম, আব্দুল বাকের, বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে মুন পাল ও সাইফুল ইসলাম।

এরআগে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী দীপ্ত দাশ ও অবসর বরণ করা শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সংবর্ধিত ব্যক্তিসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.