Sylhet Today 24 PRINT

অটোরিকশা কেড়ে নিল শিশুর পা 

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা কেড়ে নিল এক শিশুর পা। আহত শিশু সুমাইয়া জান্নাত(৫) উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউপির (১ নম্বর ওয়ার্ড) গাভীগাও গ্রামের রিকশাচালক আইয়ুব আলীর মেয়ে। সে গাভীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালিত একটি সিএনজি শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাতের পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া জান্নাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার করা হয়।

বুধবার বিকালে শিশু শিক্ষার্থীর সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা ১১হাজার টাকা, বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির পক্ষ থেকে ১১হাজার টাকা এবং সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে ১৪হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা পরিবারের কাছে প্রদান করেছেন।

শিশুটির বাবা আইয়ুব আলী বলেন, তার মেয়ে সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.