Sylhet Today 24 PRINT

মাদকমুক্ত সমাজের লক্ষে সুনামগঞ্জের উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২৩

জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে উজ্জীবিত করার লক্ষে সুনামগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা।

বৃ্হস্পতিবার রাতে খন্দকার আলকাছ আমিনা হাসপাতালের সহযোয়িতায় সদর থানা প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খন্দকার আলকাছ-আমিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, রিপন কুমার মোদক, জাহিদুল ইসলাম খান, এনএসআইয়ের উপ-পরিচালক আরিফুর রহমান, জেলা আনসার বিডিপির কমানন্ডেন্ট মো. কামরুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, কোর্ট পুলিশের ইন্সপেক্টর বোরহান উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, উন্মুক্ত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৫১টি দল অংশগ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.