Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ০৬ জানুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী এক যুবকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

আজ (৬ জানুয়ারি ) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁও এলাকায় পাশবর্তী ইদনপুর গ্রামের সৈকত আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৫) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

অপরদিকে শুক্রবার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামে মংলা মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী পাবেল মিয়া (১৭) গ্রামের মসজিদের পুকুরের পানিতে ডুবে গ্রামের মৃত্যু হয়েছে।

দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.