Sylhet Today 24 PRINT

ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২৩

খুলনার আড়ংঘাটা সড়কে পাশে পাটের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাটের ঝুট গোডাউনে এ ঘটনা ঘটে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.