Sylhet Today 24 PRINT

তেলিহাওর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৩

সিলেট নগরের তেলিহাওর এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, নিহতের নাম ফারজানা হক মিলি। তার বয়স ২৫ বছর।

তিনি জানান, সকালে এলাকাবাসীসূত্রে জানতে পেরে তারা ঘরের তালা ভেঙে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক করা হয়নি জানিয়ে বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.